নবমল্লিকা মডেল একাডেমী (Nobomallika Model Academy) রসুলনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা | EIIN: ১৩৮৯৪৪
📅 স্থাপিত: ২০০৪ খ্রি.
🎯
আমাদের মিশন ও ভিশন

🎯 মিশন

জ্ঞান-বিজ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আধুনিক প্রযুক্তি ও গবেষণামূলক শিক্ষা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা।

🌟 ভিশন

একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন এবং প্রতিটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করা।

💎 মূল্যবোধ

সততা, শৃঙ্খলা, সহমর্মিতা, সৃজনশীলতা, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা — এই মূল্যবোধগুলো আমাদের শিক্ষা কার্যক্রমের মূল ভিত্তি।

📜
প্রতিষ্ঠানের ইতিহাস

নবমল্লিকা মডেল একাডেমী ২০০৪ সালে নবমল্লিকা কিশলয় কিন্ডারগার্টেন নামে ঢাকা জেলায় ডেমরা থানার রসুলনগর নামক এলাকায় প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে নবমল্লিকা কিশলয় কিন্ডারগার্টেনটি 'নবমল্লিকা জুনিয়র হাইস্কুল' নামে তার যাত্রা শুরু করে। ২০১২ সালে নবমল্লিকা মডেল একাডেমী নামে পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পূর্ণাঙ্গতা লাভ করে। ২০১২ সালের জুলাই মাসে শিক্ষামন্ত্রণালয়ের পাঠদানের অনুমতির জন্য আবেদন করা হয়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে নিম্ন মাধ্যমিক পর্যায় প্রাথমিক পাঠদানে অনুমতি প্রাপ্ত হয় এবং ২০২০ সাল থেকে জেএসসি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করে ৩৭ জন শিক্ষার্থী সকলেই জিপিএ ৫.০০ পেয়ে পাশ করে। ২০২১ সালে ১১২ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে এবং সকলেই পাশ করে, ২০২২ সালে ১৩৭ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে এবং সকলেই পাশ করে। ২০২৩ সালের জানুয়ারী মাসের ১ জানুয়ারী থেকে বিদ্যালয়টি নবম দশম শ্রেণির (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পাঠদানের অনুমতি লাভ করে এবং ১ লা জানুয়ারী ২০২৩ অষ্টম শ্রেনির স্বীকৃতি লাভ করে। ২০২৩ সালে ১৫৩ জন শিক্ষার্থী নবম শ্রেণিতে রেজিষ্ট্রেশন করে এবং ২০২৫ প্রথম সরাসরি নবমল্লিকা মডেল একাডেমীর মাধ্যমে ১৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ (বিজ্ঞান গ্রুপে ২২ জন, মানবিক ৪৮ জন, ব্যবসায় শিক্ষা শাখা ৮৩ জন) শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ প্রায় ৮০% শিক্ষার্থী পাশ করে। ২০২৬ সালে এসএসসি পরীক্ষা ২৭০ জন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় অংশগ্রহণ করে ফলাফলের অপেক্ষায় রয়েছে।

নবমল্লিকা মডেল একাডেমী পিএসসি শুরু থেকে শেষ পর্যন্ত ১০০% এ+ পেয়ে কৃতিত্বের সাথে উত্তির্ন হয়েছে। জেএসসি পরীক্ষা শুরু থেকে গোল্ডেন এ+ সহ কৃতিত্বের সাথে ১০০% শিক্ষার্থী পাশ। ২০২০ সালে হানিফ জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ২০২৪ সালে এসএসসি পরীক্ষা গোল্ডেন এ+ প্রাপ্ত হানিফ সাধারণ গ্রেডে বৃত্তি পায় এবং সুমাইয়া ও বাদশা এ+ সহ ১০০% পাশ করে। ২০২৩ সালে ৩ জন গোল্ডেন এ+ ও ৪ জন এ+ সহ ১০০% শিক্ষার্থী পাশ করে।

🎯 আমাদের লক্ষ্য
“জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে বিশ্বমানের মানবসম্পদ তৈরি করা।”

🏫 বিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্যসমূহ

অভিজ্ঞ, দক্ষ ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষকবৃন্দ
আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ শ্রেণিকক্ষ
কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও সমৃদ্ধ পাঠাগার
ইংরেজি ভাষা ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব
সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
নিয়মিত মূল্যায়ন ও অভিভাবক-শিক্ষক যোগাযোগ ব্যবস্থা
শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব
নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ

📋 এক নজরে প্রতিষ্ঠানের তথ্য (Information at a Glance)

🏫 বিদ্যালয়ের নাম: নবমল্লিকা মডেল একাডেমী
🎓 স্তর: মাধ্যমিক বিদ্যালয়
🆔 ইআইআইএন (EIIN): ১৩৮৯৪৪
🧬 বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
📅 প্রতিষ্ঠাকাল: ২০০৪ সাল
🏛️ শিক্ষা বোর্ড: ঢাকা
🏢 ভবন: তিনটি (দুটি টিন সেট ও একটি বিল্ডিং) এবং একতলা ভবন
📖 পাঠ্যক্রম: জাতীয় পাঠ্যক্রম
🏛️
ম্যানেজিং কমিটি